Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

এই রমজানেই ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফ্যামিলি কার্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারে বিষয়টি উল্লেখ রয়েছে এবং কীভাবে এটি বাস্তবায়ন করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, এটি সর্বজনীন কর্মসূচি হিসেবে পরিকল্পনা করা হচ্ছে, তবে বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। শুরুতে হতদরিদ্র পরিবার, পরে দরিদ্র ও মধ্যবিত্তদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আরও জানান, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্য রয়েছে। প্রধানমন্ত্রী অন্তত পাইলট আকারে রমজানেই এটি শুরু করতে চান বলে তিনি উল্লেখ করেন।

You might also like