Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ফ্যামিলি কার্ডে নতুন স্বপ্ন, কাল উদ্বোধন

১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।

এর আগে প্রধানমন্ত্রীর ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনের কারণে সেই সফর স্থগিত করা হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, উপনির্বাচনের কারণে ভোটের আগে প্রধানমন্ত্রী সেখানে কোনো কর্মসূচি রাখেননি। পরে নতুন তারিখ ঘোষণা করা হবে।

সাতকাহন ডেস্ক
You might also like