প্রধানমন্ত্রী তারেক রহমান স্বল্প আয়ের মানুষের আর্থিক নিরাপত্তার জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি উদ্বোধন করেছেন। মঙ্গলবার রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রথম ধাপে দেশের ৩৭,৫৬৭টি নারীপ্রধান পরিবার মাসে ২,৫০০ টাকা ভাতা পাবে। পাইলট প্রকল্পটি ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে চালু করা হয়েছে।
প্রতিটি পরিবারকে একটি কন্ট্যাক্টলেস চিপযুক্ত ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যেখানে QR কোড ও NFC প্রযুক্তি থাকবে। একটি কার্ডে সর্বোচ্চ ৫ জন সদস্য অন্তর্ভুক্ত থাকবে। ভাতার টাকা মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।