ফ্যামিলি কার্ড। শব্দটি ইংরেজি। কিন্তু নিম্ন আয়ের মানুষের কাছে কাঙ্ক্ষিত শব্দ। লক্ষ-কোটি মানুষ দারিদ্র্য সীমার মধ্যে বসবাস। এই জনগোষ্ঠী গণতন্ত্র কি, তা তাঁরা বুঝে না। বাক স্বাধীনতা বা মত প্রকাশের অধিকার নিয়ে মাথা ঘামায় না, তাঁরা। কেন্দ্রীয় ব্যাঙ্কের রিজার্ভ বাড়লো কি কমলো এতে-ও এদের কিছু যায় আসে না! এঁরা শুধুই বুঝে দিন শেষে খাদ্যের নিরাপত্তা। বা না খেয়ে থাকতে হবে না। এ-ই স্বপ্নের নাম ” ফ্যামেলি কার্ড “।
গত কয়েকদিন ধরে গ্রাম থেকে গঞ্জে। এবং শহরে। হতদরিদ্র সকলের মুখে, মুখে শুধু ফ্যামেলি কার্ড!জীবিকার তাগিদে অনেককেই গ্রাম থেকে শহরে আসতে হয়েছে। তাঁদের একটা-ই ভাবনা নগরে তাঁদের কোন ঠিকানা নেই। ফ্যামেলি কার্ডের তালিকায়, তাঁদের নাম কি থাকবে ! আবার গ্রামের লোকেদের মধ্যে আছে শঙ্কা। অতীতের মতোই কি এবারো তালিকা বানানো হবে। ভাবনা একটা-ই ফ্যামেলি কার্ড !
নবনির্বাচিত সরকার, কয়েকদিনের মধ্যেই দরিদ্র মানুষের কাছে ফ্যামেলি কার্ডের সরকার হিসেবে পরিচিতি পেয়ে গেছে !
নির্বাচনের আগে একটি প্রধান রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি বলেছিলেন, ” রাখ, তোর ফ্যামিলি কার্ড “। সাধারণ জনগণ সেদিন কষ্ট পেয়েছিল। যার পরিণতি ঘটে ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে।
নব নির্বাচিত সরকারের কাছে বিনীত অনুরোধ, যে উদ্যোগ নিয়েছেন তা সঠিকভাবে পালন করবেন। এই প্রকল্প সফল হলে বহুদিন , “ফ্যামিলি কার্ড” সরকার নামে এ-ই দেশে আপনারা পরিচিত থাকবেন।