এ সম্পর্কিত
You might also like
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলাকালীনই রাজ্য সফরে এসে কৃষ্ণনগরে জনসভা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৯ এপ্রিল ভোট হওয়ার কথা থাকা এই এলাকায় আয়োজিত সভায় তিনি নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করেন।
জনসভায় মোদি দাবি করেন, গত ৫০ বছরে এবারই সবচেয়ে কম সহিংসতা দেখা যাচ্ছে। অতীতের নির্বাচনগুলোর তুলনায় এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি নির্বাচন কমিশন ও সরকারি কর্মীদের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান।
একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন প্রধানমন্ত্রী। তবে বক্তৃতার মাঝেই ঝাড়গ্রাম সফরে গিয়ে ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গ টেনে তিনি হালকা রসিকতাও করেন।
মোদি বলেন, “বিজেপি জিতলে মিষ্টির পাশাপাশি ঝালমুড়িও বিতরণ করা হবে।” তিনি আরও বলেন, ঝালমুড়ি খাওয়ার অভিজ্ঞতা নিয়ে বিরোধীরা যে সমালোচনা করেছে, তা রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে।
উল্লেখ্য, কয়েক দিন আগে ঝাড়গ্রামে স্থানীয় দোকান থেকে ঝালমুড়ি খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে তৃণমূলসহ বিরোধীরা কটাক্ষ করে।
এদিকে ভোটের দিন পশ্চিমবঙ্গের ১৫২টি বিধানসভা আসনে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে লাইনে থাকা ভোটাররা ভোট দিতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এই নির্বাচন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপি উভয়ের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১১ সাল থেকে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস টানা তিনবার বিধানসভা নির্বাচন জিতেছে, আর বিজেপি এবার ক্ষমতা দখলের লক্ষ্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।
Recover your password.
A password will be e-mailed to you.