ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে। দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে প্রায় সাড়ে চার লাখ পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করবেন।
প্রবেশপত্র ডাউনলোডের তথ্য:
- প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত পরীক্ষার্থীরা ১১ থেকে ২৪ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
- Applicant Login (Honours Login) অপশনে অ্যাপ্লিকেশন আইডি ও পিন ব্যবহার করে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা:
- পরীক্ষার্থীদের সকাল ১০:১৫ মিনিটের মধ্যে কেন্দ্রের আসনে উপস্থিত থাকতে হবে।
- পরীক্ষার অন্তত তিন দিন আগে নিজ কেন্দ্রের আসন বিন্যাস জেনে নিতে হবে।
- পরীক্ষার দিন প্রবেশপত্র ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।
- প্রবেশপত্রে উল্লিখিত নির্দেশনা অনুসরণ করা আবশ্যক।
বিজ্ঞপ্তি জারি করেছেন ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী, ভাইস চ্যান্সেলরের অনুমোদনে।
সাতকাহন ডেস্ক