Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অ’স্ত্র নিয়ে হা’মলার অভিযোগ

মুন্সীগঞ্জে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে অস্ত্র ও ককটেল নিয়ে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ধানের শীষের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় কমপক্ষে দুইজন গুলিবিদ্ধসহ একাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে গুলিবিদ্ধ ফয়সাল নামের একজনের পরিচয় পাওয়া গেছে।

You might also like