এ সম্পর্কিত
You might also like
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি জানান, ঈদুল আজহার কারণে কর্মসূচি পালনে কিছুটা নমনীয়তা রাখা হয়েছে। কোনো ইউনিট চাইলে নির্ধারিত সময়ের এক-দুই দিন পরও কর্মসূচি পালন করতে পারবে।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩১ মে দুপুর ২টায় রাজধানীর রমনায় বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানা গেছে।
Recover your password.
A password will be e-mailed to you.