Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

২৩ হাজারের বেশি ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার, বাকিগুলো প্রক্রিয়াধীন: আইনমন্ত্রী

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক কারণে দায়ের হওয়া মোট ২৩ হাজার ৮৬৫টি হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী Asaduzzaman Khan। তিনি বলেন, অবশিষ্ট মামলাগুলো প্রত্যাহারের কার্যক্রম এখনও চলমান রয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে সংসদ সদস্য মুহাম্মাদ আলী আছগারের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য দেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার Kaisar Kamal

আইনমন্ত্রী জানান, মামলা দায়েরের সময় এজাহারে অভিযুক্তদের দলীয় পরিচয় উল্লেখ করা হয় না। ফলে সারা দেশে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক বা মিথ্যা মামলা হয়েছে, তার নির্ভুল পরিসংখ্যান সরকারের কাছে নেই।

তবে Bangladesh Nationalist Party-এর কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা হয়েছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার কোনো সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে নেই।

মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার ২০২৬ সালের ৫ মার্চ রাজনৈতিক কারণে দায়ের হওয়া মামলাগুলো পর্যালোচনা করে প্রত্যাহারের সুপারিশের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করেছে। এসব কমিটি আবেদনপত্র, এজাহার, চার্জশিটের অনুলিপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে যদি মনে করে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছে এবং জনস্বার্থে তা চালানোর প্রয়োজন নেই, তাহলে তা প্রত্যাহারের সুপারিশ করবে।

You might also like