Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রির অনুরোধ লোয়াবের

সারাদেশে সরকারের নির্ধারিত মূল্যে এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা অনুরোধ জানিয়েছে এলপিজি অপারেটর্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (লোয়াব)। এলপি গ্যাস আমদানিকারক ও বোতলজাত করে বাজারজাতকারী প্রতিষ্ঠানসমূহের মালিকদের এই সংগঠনের সভাপতি মোহাম্মদ আমিরুল হক আজ বুধবার এক বিবৃতিতে এই অনুরোধ জানান।

বিবৃতিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা গত ৭ এপ্রিল ২০২৬ তারিখের এক পত্রে জানা যায় যে, দেশের বিভিন্ন স্থানে গ্রাহক পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। কিন্তু এলপিজি বোতলজাতকারী প্রতিষ্ঠান হতে সরকার নির্ধারিত মূ্ল্যেই সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে।

ইতিমধ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসকদের এই অনিয়মের বিরুদ্ধে অভিযান এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের এই মুহূর্তে জনদুর্ভোগ কমানো আমাদের নৈতিক দায়িত্ব।

এ সম্পর্কিত

এমতাবস্থায, এলপিজি ব্যবসার সাথে সংশ্লিষ্ট সকল পরিবেশক ও খুচরা বিক্রেতাকে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির জন্য এলপিজি অপারেটর্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (LOAB)-এর পক্ষ হতে সনির্বন্ধ অনুরোধ করা হলো।

সাতকাহন ডেস্ক

You might also like