মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক বহুল আলোচিত বায়োপিক ‘মাইকেল’ মুক্তির পর থেকেই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিতর্কিত কিছু অধ্যায় না দেখানোর অভিযোগ উঠলেও দর্শক আগ্রহে ভাটা পড়েনি।
মুক্তির মাত্র ৫ দিনেই সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ২১৮.৮৩ মিলিয়ন ডলার, যা চলতি বছরের সর্বোচ্চ আয় করা সিনেমাগুলোর মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে।
প্রথম তিন দিনে (উইকএন্ড) আয় হয় ৯৭.২০ মিলিয়ন ডলার। পরের দুই দিনে আন্তর্জাতিক বাজারে ভালো পারফরম্যান্সের কারণে মোট আয় আরও বেড়ে যায়।
প্রায় ১৫৫ মিলিয়ন ডলার বাজেটের এই ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁর ভাইপো জাফার জ্যাকসন। এছাড়া আরও বেশ কয়েকজন পরিচিত অভিনেতা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।