বিশ্বসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ মুক্তির আগেই সমালোচনার মুখে পড়েছে। সিনেমাটি মূলত তার শৈশব থেকে ‘ব্যাড ওয়ার্ল্ড ট্যুর’ পর্যন্ত ক্যারিয়ারের গল্প তুলে ধরেছে। প্রযোজক গ্রাহাম কিং নির্মিত এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যাকসনের ভাগ্নে জাফর জ্যাকসন।
সমালোচকদের অভিযোগ, জ্যাকসন পরিবারের সম্পৃক্ততার কারণে তার জীবনের বিতর্কিত অধ্যায়—বিশেষ করে শিশু নির্যাতনের অভিযোগ—ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। এমনকি তার মেয়ে প্যারিস জ্যাকসনও ছবিটির কড়া সমালোচনা করেছেন।
আইনি জটিলতার কারণে সিনেমাটির একাংশ পুনরায় ধারণ করতে হয়েছে, ফলে মুক্তি পিছিয়ে ২০২৬ সালে নেওয়া হয়েছে। প্রায় ২০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই বায়োপিকটি বিশ্বব্যাপী বড় আয় করবে বলে আশা করা হচ্ছে, যদিও বিতর্ক এখনো ছবিটিকে ঘিরে রেখেছে।