বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ উদ্ধার ও তদন্তে ফিলিপাইনের জোরালো সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ঢাকায় ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাডিলা কায়িংলেটের সঙ্গে বৈঠকে তিনি আইনি-বিচারিক সহযোগিতা, বাণিজ্য ও শ্রমবাজার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।
বৈঠকে সমুদ্র খাত ও নার্সিং খাতে সমঝোতা স্মারক, শ্রম ও শিক্ষা-প্রশিক্ষণ সহযোগিতা, এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ফিলিপাইনের সমর্থন কামনা করে।
এ সম্পর্কিত
সাতকাহন ডেস্ক