সরকারি পর্যবেক্ষক দল সোমবার (৩০ মার্চ) জানিয়েছে, সরবরাহ ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপের কারণে অনেক স্টেশনে এখন আর কোনো জ্বালানি অবশিষ্ট নেই।
ফিলিপাইন ন্যাশনাল পুলিশের পর্যবেক্ষণ অনুযায়ী, আজ পর্যন্ত দেশজুড়ে মোট ৩৬৫টি পেট্রোল স্টেশন সম্পূর্ণ বন্ধ রয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের প্রভাব ফিলিপাইনের অভ্যন্তরীণ বাজারে পড়তে শুরু করে, যা এখন ভয়াবহ রূপ নিয়েছে।
চলমান সংকটের কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। যাতায়াত খরচ ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে। যুদ্ধ শুরুর আগে তুলনায় দেশটিতে জ্বালানি তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
সরকারি সূত্রের মতে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং সরবরাহকারী দেশগুলোর পর্যাপ্ত তেল না আসায় এই অভাব দেখা দিয়েছে। অনেক পাম্প মালিক লোকসান এড়াতে এবং পর্যাপ্ত মজুদ না থাকায় সাময়িকভাবে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রেখেছেন।
পুলিশ ও প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যাতে এই সংকটকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
সাতকাহন ডেস্ক