Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

জন্মদিনে চমক, ‘রকস্টার’ লুকে ধরা দিলেন শাকিব খান

ঢালিউড সুপারস্টার শাকিব খানের জন্মদিনে ভক্তদের জন্য চমক। ২৮ মার্চ দুপুর ১২টায় প্রকাশিত হলো তার নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক। সাধারণ রোমান্টিক বা অ্যাকশন লুকের বদলে শাকিব এবার ধরা দিয়েছেন একদম অচেনা রকস্টার স্টাইলে, যা নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।
মালয়েশিয়ায় শুটিং চলছে, পরিচালক আজমান রুশোর সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূরকে। ভক্তরা এটিকে শাকিবের ক্যারিয়ারের সবচেয়ে স্টাইলিশ ও সেরা মেকওভার হিসেবে অভিহিত করছেন। বর্তমানে প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে তার সিনেমা ‘প্রিন্স’, আর এবার ‘রকস্টার’-এ নতুন আলোচনার জন্ম দিয়েছেন কিং খান।

সাতকাহন ডেস্ক

You might also like