একাত্তরে বসন্ত। ছিল ফাগুনের দক্ষিণা হাওয়া। আর চৈত্রের উষ্ণতা। কোকিলের গলায়-ও ছিল গান। তবে সেই গানে ছিল মুক্তির আগমনী বার্তা। আর মুক্তির আকাঙ্খা। মার্চের শুরুতেই আবহাওয়ায় দেখা দেয়। বাঙলার মুক্তি পাগল হয়ে যায়। আর সেই মুক্তিকামী মানুষকে স্বাধীনতার রথযাত্রায় তুলে এক বাঙালি পুরুষ। নাম তাঁর ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান !
মার্চের প্রথম দিন থেকেই বাঙালীরা রাজপথে নেমে আসে। দ্বিতীয় দিন কলাভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্র নেতারা স্বাধীনতার পতাকা তুলে ধরেন। ৩’রা মার্চ পাকিস্তান সরকার সান্ধ্যআইন জারী করে। রাতে বীর বাঙালী সান্ধ্য আইন ভেঙে প্রতিবাদে রাজপথে নেমে আসে। শাসক গোষ্ঠীর সশস্ত্র বাহিনী নিরীহ বাঙালির উপর গুলি চালায়। রাজপথ কৃষ্ণচূড়া রঙে লাল হয়ে যায়। মনে হয়ে লাল রঙের কৃষ্ণচূড়া রাজপথে নেমে এসেছে।
১৯৭১ সালের ৭ মার্চ বাঙালীদের পথ পাল্টে নতুন পথের শুরু হয়। যে পথের নাম ‘স্বাধীনতা’। আপামর সকল বাঙালী সেই পথ দিয়ে সামনের দিকে এগিয়ে চলে।
সম্পাদক
সাতকাহন