Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

একাত্তরের মার্চ

ঐতিহাসিক ৭ মার্চের পরের দিন। ১৯৭১ সালের ৮ মার্চ। সকালে ঢাকা বেতার কেন্দ্র থেকে ঐতিহাসিক ভাষণ দিয়ে সম্প্রচার কাজ শুরু হয়। প্রদেশের অন্যান্য বেতার কেন্দ্র থেকেও তা রিলে করা হয়।
বিকেলে, ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ এবং ডাকসুর সহ-সভাপতি আ. স. ম. আব্দুর রব ও সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস মাখন যৌথভাবে এক যুক্ত বিবৃতিতে দেয়। তাতে বলা হয়, বাংলার বর্তমান মুক্তি আন্দোলনকে ‘স্বাধীনতার আন্দোলন’ ঘোষণা করা হলো। স্বাধীনতা আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য বাংলার সকল সংগ্রামী জনতার প্রতি আহবান জানানো হয়।
একই দিনে বৃটেনে প্রবাসী প্রায় ১০ হাজার বাঙালি লন্ডনস্থ পাকিস্তানি হাই কমিশনের সামনে স্বাধীন বাংলার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এাদিকে, ইসলামাবাদে পিপলস পার্টির চেয়াম্যান জুলফিকার আলী ভুট্টো ২৫ মার্চ জাতীয় পরিষদ অধিবেশনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে বঙ্গবন্ধুর দেয়া শর্ত সম্পর্কে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এছাড়া এ-ই দিন থেকে একসাথে অসহযোগ আন্দোলন শুরু হয়। পাকিস্তানের শাসকদের সাথে সকল প্রকার ছিন্নের ডাক দেয় স্বাধীনতার পক্ষের সকল রাজনৈতিক দল।

এ সম্পর্কিত

আজ ২৫ মার্চ কালো রাত

সম্পাদক
সাতকাহন

You might also like