ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই তালিকা ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত তালিকায় সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, নিপুণ রায় চৌধুরীসহ মোট কয়েক ডজন নেত্রী মনোনয়ন পেয়েছেন। বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ ও সক্রিয় নারী নেত্রীদের এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।


দলীয় সূত্র বলছে, আসন্ন জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিবেচনা ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতেই এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।
সাতকাহন ডেস্ক