এ সম্পর্কিত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ মঙ্গলবার (২১ এপ্রিল)। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের বিকেলের মধ্যেই মনোনয়ন জমা দিতে হবে। শেষ দিন হওয়ায় ইসি কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতি ও তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ইসি সচিব আখতার আহমেদ জানান, সংসদের সাধারণ আসনের আনুপাতিক প্রতিনিধিত্ব অনুযায়ী সংরক্ষিত আসনগুলো বণ্টন করা হয়েছে। এতে বিএনপি জোট পেয়েছে ৩৬টি আসন, জামায়াত ও ১১ দলীয় জোট ১৩টি এবং স্বতন্ত্র মোর্চা পেয়েছে ১টি আসন।
এরই মধ্যে বিএনপি তাদের ৩৬ জন নারী প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামীসহ তাদের মিত্ররাও ১৩ জন প্রার্থীর নাম ঠিক করেছে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৫০টি আসনের বিপরীতে এখন পর্যন্ত ৪৬৪ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইতোমধ্যে কয়েকজন আলোচিত নারী প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন সানজিদা ইসলাম তুলি, নিলোফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ ও নিপুণ রায় চৌধুরী।
তফসিল অনুযায়ী, ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর ২৬ এপ্রিল আপিল দাখিল এবং ২৭-২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি করা হবে। ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
যদি কোনো আসনে একাধিক প্রার্থী না থাকে, তবে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে। তবে একাধিক প্রার্থী থাকলে সংশ্লিষ্ট আসনে সংসদ সদস্যদের ভোটে বিজয়ী নির্ধারণ করা হবে।
Recover your password.
A password will be e-mailed to you.