You might also like
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এ পর্যন্ত ১২৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যাদের সবাই বিএনপির বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত এই সংখ্যা দাঁড়ায় ১২৫-এ। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান বলেন, প্রতিদিনই অনেক আগ্রহী প্রার্থী মনোনয়নপত্র নিচ্ছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। এরপর ২২ ও ২৩ এপ্রিল বাছাই অনুষ্ঠিত হবে। আপিল গ্রহণ ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি ২৭-২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ হবে ১২ মে।
আসন বণ্টন অনুযায়ী বিএনপি ও তার জোট পাবে ৩৬টি সংরক্ষিত নারী আসন, জামায়াত জোট পাবে ১৩টি এবং স্বতন্ত্রদের জোট পাবে ১টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা কোনো জোটে যোগ দিচ্ছেন না।
সাতকাহন ডেস্ক
Recover your password.
A password will be e-mailed to you.