You might also like
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে সপ্তাহে একদিন, মঙ্গলবার, কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রবি, সোম, বুধ ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি অফিস কার্যক্রম চলবে। মঙ্গলবার ঘরে বসে কাজ করবেন কর্মকর্তা-কর্মচারীরা। আর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
তবে জরুরি পরিষেবাগুলো এই নির্দেশনার বাইরে থাকবে। পাশাপাশি মঙ্গলবার ‘ওয়ার্ক ফ্রম হোম’ কার্যকর থাকলেও ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রণ, আইসিটি ও প্রকৌশল দপ্তরসহ কিছু গুরুত্বপূর্ণ বিভাগ সীমিত আকারে খোলা থাকবে। প্রয়োজন অনুযায়ী পরিবহন ব্যবস্থাও চালু রাখা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা বিবেচনায় সরকারি উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
Recover your password.
A password will be e-mailed to you.