Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছালো।

একবার জ্বালানি লোড করলে তা দিয়ে প্রায় দেড় বছর বিদ্যুৎ উৎপাদন সম্ভব, পরে আংশিক জ্বালানি পরিবর্তন করতে হবে। এতে তেল, গ্যাস বা কয়লার মতো নিয়মিত জ্বালানি কেনার প্রয়োজন হবে না।

প্রথম ইউনিটে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। আজ ইউরেনিয়াম জ্বালানি চুল্লিতে স্থাপন শুরু হলেও, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে আরও কয়েক মাস সময় লাগবে।

এই প্রকল্প দেশের জ্বালানি নিরাপত্তা ও প্রযুক্তিগত অগ্রগতির বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে, যদিও উৎপাদন খরচ আগের তুলনায় কিছুটা বেড়েছে।

সাতকাহন ডেস্ক

You might also like