Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ফার্নেস তেলের দাম ৭৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে বিদ্যুতের দাম

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ডলারের বিনিময় হারের অস্থিরতার প্রভাব দেখিয়ে দেশে ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ৫১ টাকার বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের একটি উচ্চপর্যায়ের কমিটি এপ্রিল মাসের জন্য ফার্নেস তেলের নতুন দাম প্রতি লিটার ১২১.১৪ টাকা নির্ধারণ করে খসড়া সুপারিশ করেছে। বর্তমানে এই তেলের দাম রয়েছে ৭০.১০ টাকা, ফলে প্রস্তাবিত দাম প্রায় ৭৩ শতাংশ বেশি

রোববার অনুষ্ঠিত এক সভায় এই প্রস্তাব উপস্থাপন করা হয়। বিইআরসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভোক্তা সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটি আন্তর্জাতিক বাজার ও স্থানীয় ব্যয় বিশ্লেষণ করে এই সুপারিশ দেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে ফার্নেস তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফেব্রুয়ারি-মার্চ সময়ে প্রতি মেট্রিক টনে এর মূল্য প্রায় ৩৯৫ ডলার থেকে বেড়ে ৬৯৭ ডলারে পৌঁছেছে। একই সময়ে আমদানি খরচও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

এই মূল্যবৃদ্ধি কার্যকর হলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। কারণ বিদ্যুৎ উৎপাদনে ফার্নেস তেল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ফলে বিদ্যুতের দাম বাড়ার পাশাপাশি শিল্পখাতেও উৎপাদন ব্যয় বেড়ে যেতে পারে। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং সামগ্রিক মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

You might also like