Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

আগে কাজ শুরু করতে দেন, পরে না হয় কথা হবে ঃ গভর্নর মো. মোস্তাকুর রহমান

ছবি: সংগৃহীত

নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান আজ (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০:৪০ মিনিটে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন। ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বরণ করেন। তিনি সাংবাদিকদের বলেন, “এসেছি, কাজ শুরু করি; তারপর কথা বলা যাবে।”

মোস্তাকুর রহমান দেশের ইতিহাসে প্রথম ব্যবসায়ী হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হয়েছেন এবং তিনি বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর। তার নিয়োগ চার বছরের জন্য দেওয়া হয়েছে। তিনি হিসাববিদ (এফসিএমএ) ও হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি বিজিএমইএর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যানও।

মোস্তাকুর রহমান ১৯৬৬ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি ৩৩ বছরেরও বেশি সময় ধরে করপোরেট ফাইন্যান্স, রপ্তানি অর্থনীতি ও আর্থিক ব্যবস্থাপনায় কাজ করেছেন।

সাতকাহন ডেস্ক

You might also like