Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

Executive Committee of the National Economic Council প্রায় ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২০৪ কোটি ৭৯ লাখ টাকা।

বুধবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন Tarique Rahman

সভায় উপস্থিত ছিলেন Amir Khasru Mahmud Chowdhury, Mirza Fakhrul Islam Alamgir এবং Sheikh Robiul Alam–সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো ‘পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়)’ প্রকল্প। প্রায় ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে রাজবাড়ীর পাংশা এলাকায় ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ ব্যারেজ নির্মাণ করা হবে। প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৩টি, সংশোধিত প্রকল্প ৫টি এবং একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে রয়েছে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ, গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন, মা ও শিশু কল্যাণ কেন্দ্র উন্নয়ন, হাই-টেক সিটি-২–এর অবকাঠামো, সরকারি শিশু পরিবার পুনর্নির্মাণ, সাভার সেনানিবাসে ব্যারাক কমপ্লেক্স, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড উন্নয়ন এবং ময়মনসিংহে গ্যাস পাইপলাইন নির্মাণ।

এছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও দুটি প্রকল্প সম্পর্কেও একনেক সভায় অবহিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ময়মনসিংহ জিলা স্কুলের অবকাঠামো উন্নয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।

সাতকাহন ডেস্ক