Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬–এ, রুটিন প্রকাশ

গত বছরের (২০২৫ সাল) স্থগিত থাকা প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের ১৫ এপ্রিল শুরু হচ্ছে এ পরীক্ষা, শেষ হবে ১৮ এপ্রিল। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হবে। রাঙামাটি, খাগড়াচড়ি ও বান্দরবান জেলার পরীক্ষা শুরু হবে ১৭ এপ্রিল থেকে।

গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চূড়ান্ত সয়মসূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, ১৫ এপ্রিল সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত, ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ছবি: সংগৃহীত

সাতকাহন ডেস্ক