Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

হিলিতে ফুয়েল কার্ড চালু, কমেছে ভিড় ও ভোগান্তি

দিনাজপুরের হিলিতে ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ শুরু হওয়ায় পাম্পে শৃঙ্খলা ফিরে এসেছে। আগে যেখানে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো, এখন সেখানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।

ভোক্তারা জানান, ফুয়েল কার্ড চালুর ফলে নির্ধারিত পরিমাণে দ্রুত তেল পাওয়া যাচ্ছে, ফলে ভোগান্তি ও বিশৃঙ্খলা কমেছে।

পাম্প কর্তৃপক্ষ বলছে, আগের তুলনায় তেলের বিক্রি কমে এসেছে এবং বর্তমানে পর্যাপ্ত মজুদ থাকায় সংকট নেই।

উপজেলা প্রশাসনের মতে, এই ব্যবস্থায় জ্বালানি সরবরাহে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত হয়েছে।

সাতকাহন ডেস্ক