হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ মে প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (১২ এপ্রিল) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
তিনি বলেন, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে—তাদেরই নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
ইসি সূত্রে জানা গেছে, ৩১ মার্চ পর্যন্ত যেসব নাগরিক নিবন্ধন সম্পন্ন করেছেন, তারাই চূড়ান্ত তালিকায় যুক্ত হবেন।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০ এপ্রিল। এরপর ভুল সংশোধন বা স্থানান্তরের আবেদন গ্রহণ করা হবে ৩ মে পর্যন্ত। আবেদন নিষ্পত্তির শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৬ মে।
সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৪ মে।
সাতকাহন ডেস্ক