Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

হামলা নিয়ে যে বার্তা দিল সৌদি আরবের মন্ত্রিসভা

ইরানের সম্ভাব্য হামলা মোকাবিলায় নিজেদের নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানায়, ইরান থেকে আসা যে কোনো আক্রমণ প্রতিহত করতে এবং মিত্র দেশগুলোকে সহায়তা দিতে রিয়াদ প্রস্তুত রয়েছে।

এদিকে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সিআইএ স্টেশনে ড্রোন হামলার দাবি উঠেছে। রয়টার্সের সূত্র বলছে, রিয়াদে মার্কিন দূতাবাস কমপ্লেক্সে অবস্থিত ওই স্থাপনায় একটি ড্রোন আঘাত হানে। তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সিআইএ।

সাতকাহন ডেস্ক