হরমুজ প্রণালিতে সমুদ্র মাইন অপসারণে প্রায় ছয় মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে পেন্টাগন। পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা মঙ্গলবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির বৈঠকে এক গোপনীয় ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেন। তবে ওই বৈঠক শেষে আইনপ্রণেতাদের মধ্যে পরিষ্কার ধারণার চেয়ে আরও বেশি প্রশ্ন তৈরি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।