শারীরিক অসুস্থতার কারণে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। চিকিৎসকদের মতে, আবহাওয়া পরিবর্তনের কারণে তিনি অসুস্থ বোধ করছিলেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাসপাতালে তার সঙ্গে রয়েছেন ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী।
সাতকাহন ডেস্ক