Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

সেমির ম্যাচে অফিসিয়ালদের তালিকায় কোনো বাংলাদেশিকে রাখেনি আইসিসি

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের চার দল আগেই নিশ্চিত হয়েছে— ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং ভারত। এবার সেমিফাইনালের ম্যাচ পরিচালনার অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। তবে সেখানে কোনো বাংলাদেশির জায়গা হয়নি।

গ্রুপ পর্ব ও সুপার এইটে দায়িত্ব পালন করলেও সেমিফাইনালে দায়িত্ব পাননি বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল।

আগামী ৪ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্স-এ প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স ওয়ার্ফ। তৃতীয় আম্পায়ার হবেন নিতিনি মেনন। চতুর্থ আম্পায়ার রড টাকার এবং ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।

৫ মার্চ মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের বিপক্ষে। অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ক্রিস গ্যাফনি ও আলাউদ্দিন পালেকার। তৃতীয় আম্পায়ার হবেন আদ্রিয়ান হোল্ডস্টক, চতুর্থ আম্পায়ার পল রেইফেল এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হবে ফাইনাল। তবে ফাইনালের অফিসিয়ালদের তালিকা এখনও প্রকাশ করেনি আইসিসি।

সাতকাহন ডেস্ক

You might also like