Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

সরকারি মূল্যে ডিজেল পেয়ে সমুদ্রযাত্রায় উপকূলের জেলেরা

পটুয়াখালী, ৫ এপ্রিল: সারাদেশে জ্বালানি সংকটের প্রভাব পড়লেও পটুয়াখালীর আলীপুর-মহিপুর মৎস্য বন্দরে দেখা মিলেছে স্বস্তির চিত্র। সরকারি উদ্যোগে ডিজেল সরবরাহ পাওয়ায় আবারও গভীর সমুদ্রে যাত্রা শুরু করেছে উপকূলের জেলেরা।

কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৪ এপ্রিল) জেলেদের মাঝে সরকারি মূল্যে প্রায় ২৭ হাজার লিটার ডিজেল বিতরণ করা হয়। এই সহায়তার পর রোববার (৫ এপ্রিল) সকালে শত শত ট্রলার আবার সমুদ্রে যাত্রা করতে দেখা গেছে।

জেলেরা বলেন, তেলের অভাবে কয়েকদিন ট্রলার নিয়ে বসে থাকতে হয়েছে। সরকারি মূল্যে তেল পাওয়ার পর তারা আবার কিছুদিন মাছ ধরতে পারবে এবং পরিবারের জন্য স্বস্তি পাবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক জানান, আগামী ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের সামুদ্রিক মাছ শিকার নিষেধাজ্ঞা শুরু হবে। তাই তার আগে জেলেদের স্বস্তিতে কিছুদিন মাছ ধরার সুযোগ দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।

এই পদক্ষেপে মৎস্য বন্দরে হঠাৎ করে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এবং জেলেরা আবারও তাদের জীবিকার পথে ফিরতে পেরেছে।

সাতকাহন ডেস্ক

You might also like