Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

সরকারি মালিকানায় নতুন টেক্সটাইল মিল হবে না: বাণিজ্যমন্ত্রী

দেশে সরকারি মালিকানায় আর নতুন কোনো টেক্সটাইল মিল বা টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে না বলে জানিয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এখন থেকে এ খাতে বেসরকারি উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া হবে।

শনিবার রাজধানীর ফার্মগেট এলাকায় আয়োজিত টেক্সটাইল শিক্ষার্থীদের প্রস্তুতিবিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে টেক্সটাইল শিল্পের স্থায়িত্ব বজায় রাখা এবং কর্মসংস্থান ধরে রাখতে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বাজারের চাহিদা ও প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা কারিকুলাম সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি টেক্সটাইল কলেজগুলোর সঙ্গে বেসরকারি খাতের সরাসরি সমন্বয় ও কোলাবোরেশন বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।