You might also like
হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা কমানোর কূটনৈতিক আলোচনা চললেও দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়েহ এলাকার কাছে গোলাবর্ষণের পাশাপাশি শুকিন ও কাফর তিবনিত গ্রামেও হামলা চালানো হয়েছে।
সাম্প্রতিক সমঝোতার ঘোষণা সত্ত্বেও সীমান্ত অঞ্চলে সংঘর্ষ পুরোপুরি বন্ধ হয়নি। ফলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
এদিকে লেবাননের রাজধানী বৈরুতে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দুই নেতার মধ্যে ফোনালাপে ট্রাম্প কঠোর ভাষায় নেতানিয়াহুর সমালোচনা করেন। তার মতে, বৈরুতে বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের পরই বৈরুতের দক্ষিণাঞ্চলে পরিকল্পিত বড় সামরিক অভিযান থেকে সরে আসে ইসরায়েল।
তবে দক্ষিণ লেবাননে চলমান হামলা এবং সীমান্তে উত্তেজনা অব্যাহত থাকায় অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও সংঘাত পুরোপুরি থামানোর বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।
Recover your password.
A password will be e-mailed to you.