দেশের ৫ জেলায় সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড় হানা দিতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ। ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দুই অঞ্চলে এই ঝড় হতে পারে। এ ছাড়া তিন অঞ্চলে এই ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার।
সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।