সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ.ক.ম. জামাল উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম এলাকায় একটি পদযাত্রার সময় তাকে আটক করা হয়। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানিয়েছেন, অধ্যাপক জামাল উদ্দীনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি তিনি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে মারধরের শিকার হন।
সাতকাহন ডেস্ক