প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও ২৫ জন পূর্ণমন্ত্রীর শপথের পর মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ২৪ জন শপথ গ্রহণ করেন। তারা গোপনীয়তার শপথও পাঠ করেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২৬ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। পরে প্রতিমন্ত্রীরা শপথ বইয়ে স্বাক্ষর করেন।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ২৪ জন হলেন—
১. এম রশিদুজ্জামান মিল্লাত
২. অনিন্দ্য ইসলাম অমিত
৩. মো. শরিফুল আলম
৪. শামা ওবায়েদ ইসলাম
৫. সুলতান সালাউদ্দিন টুকু
৬. ব্যারিস্টার কায়সার কামাল
৭. ফরহাদ হোসেন আজাদ
৮. আমিনুল হক (টেকনোক্র্যাট)
৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
১০. হাবিবুর রশিদ
১১. রাজিব আহসান
১২. মো. আব্দুল বারী
১৩. মীর শাহে আলম
১৪. মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি
১৫. ইশরাক হোসেন
১৬. ফারজানা শারমিন
১৭. শেখ ফরিদুল ইসলাম
১৮. মো. নুরুল হক নুর
১৯. ইয়াসের খান চৌধুরী
২০. এম ইকবাল হোসেইন
২১. এম এ মুহিত
২২. আহম্মদ সোহেল মঞ্জুর
২৩. ববি হাজ্জাজ
২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম
এর মাধ্যমে মন্ত্রিসভার প্রতিমন্ত্রীদের শপথ প্রক্রিয়াও সম্পন্ন হয়।
সাতকাহন ডেক্স