দেশের বর্তমান পরিস্থিতি ও অস্থিরতার প্রতিবাদে রাজধানীতে আজ বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যে এই বিক্ষোভ ডাকা হয়েছে।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) একই স্থানে বিক্ষোভ করেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ।