Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

লেবাননের প্রধানমন্ত্রী নিষিদ্ধ করলেন হিজবুল্লার রাজনৈতিক কর্মকাণ্ড

ছবি: সংগৃহীত

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লা-এর সামরিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছেন এবং তাদের রাজনৈতিক কার্যক্রমও সীমিত করেছেন।

গতকাল রাজধানী বৈরুত-এর প্রেসিডেন্সিয়াল প্রাসাদে মন্ত্রিসভার বৈঠক করেন নাওয়াফ, যেখানে সভাপতিত্ব করেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। বৈঠক শেষে নাওয়াফ বলেন, “আজ থেকে লেবাননের সরকারি সেনাবাহিনী ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সব ধরনের সামরিক কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে। কারণ যুদ্ধ ও শান্তি বিষয়ক যে কোনো সিদ্ধান্ত এককভাবে রাষ্ট্রের ওপর নির্ভর করে।”

তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী **তেহরান**সহ ছয় শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হয়। এর পর হিজবুল্লা ১ মার্চ থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র চালায়। এটি ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তির পর তাদের প্রথম সামরিক পদক্ষেপ। নাওয়াফ সালাম ওই হামলাকে ‘দায়িত্বহীন’ হিসেবে সমালোচনা করেছেন।

সূত্র : এএফপি

সাতকাহন ডেস্ক