Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

লেফটেন্যান্ট তানজিম নির্জন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজারের চকরিয়ায় Tanzeem Sarwar Nirjon হত্যা মামলায় ১৮ আসামির মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে। একই সঙ্গে পৃথক অস্ত্র মামলায় আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে Cox’s Bazar-এর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খোরশেদ আলম চৌধুরী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর গভীর রাতে Chakaria উপজেলার ডুলাহাজারা এলাকায় যৌথ বাহিনী ডাকাতবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় সেনাবাহিনীর ৩৯ এসটি ব্যাটালিয়নের কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন ডাকাতদের ধাওয়া করতে গিয়ে দুজনকে আটকানোর চেষ্টা করেন।

এ সময় তাকে ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে Ramu Combined Military Hospital-এ নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, প্রথমে ১৭ জনের নামে মামলা হলেও তদন্তে ছয়জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়। পরে আরও সাতজনের নাম উঠে আসে। সব মিলিয়ে ১৮ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, হত্যা ও অস্ত্র আইনে পৃথক মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর ভোরে ডুলাহাজারার পূর্ব মাইজপাড়া এলাকায় মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাত প্রতিরোধ অভিযানে অংশ নিতে গিয়ে নিহত হন লেফটেন্যান্ট নির্জন। ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক এবং একটি দেশীয় তৈরি বন্দুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল।

সাতকাহন ডেস্ক

You might also like