রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তারা প্ল্যাকার্ড হাতে এ কর্মসূচি শুরু করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন।
তাদের তিন প্রধান দাবি হলো— সংবিধান সংস্কার পরিষদের শপথের মাধ্যমে গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতির অভিশংসন এবং জুলাই গণহত্যার দ্রুত বিচার।
এদিকে আজ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। এতে স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামাল নির্বাচিত হয়েছেন।
সাতকাহন ডেস্ক