Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ইউক্রেনের মিসাইল হামলায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস

রাশিয়ার অভ্যন্তরে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার দূরে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। শনিবার ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, উদমুর্তিয়ার ভটকিনস্কে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানায় আঘাত হানা হয়েছে, যেখানে ‘ইসকান্দার’ ও ‘টোপোল-এম’ ক্ষেপণাস্ত্র তৈরি হতো।

ইউক্রেনের দাবি, নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফ্লামিঙ্গো’ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় এবং এতে বড় অগ্নিকাণ্ড ঘটে। রুশ কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি, তবে ওই অঞ্চলের বিমানবন্দরগুলোর কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে।

উদমুর্তিয়ার গভর্নর আলেকজান্দার ব্রেচালভ জানান, একটি স্থাপনায় রাতে ড্রোন হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে, তবে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

You might also like