Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

রাশিয়া পেট্রল রপ্তানি বন্ধ করে দেবার সম্ভাবনা

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জ্বালানি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন ১ এপ্রিল থেকে পেট্রল রপ্তানি নিষিদ্ধের খসড়া তৈরি করতে। নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে তেলের দাম ওঠানামা করলেও বিদেশি বাজারে রাশিয়ার পেট্রলের চাহিদা কিছুটা বাড়তি। রাশিয়ার শোধনাগারে অপরিশোধিত তেলের প্রক্রিয়াকরণ গত বছরের মতোই চলছে।

গত বছর রাশিয়ার তেলশোধনাগারে ইউক্রেনের হামলা ও মৌসুমি চাহিদা বৃদ্ধির কারণে পেট্রলের ঘাটতি দেখা দিয়েছিল। মূল্য নিয়ন্ত্রণ ও ঘাটতি মোকাবেলায় রাশিয়া নিয়মিত পেট্রল ও ডিজেল রপ্তানিতে বিধি-নিষেধ আরোপ করে।

শিল্প সূত্র জানিয়েছে, গত বছর রাশিয়া প্রায় ৫০ লাখ মেট্রিক টন পেট্রল রপ্তানি করেছে, যা দৈনিক প্রায় ১ লাখ ১৭ হাজার ব্যারেলের সমান

সাতকাহন ডেস্ক

You might also like