You might also like
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই Russia ইউক্রেনজুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। বুধবার সকাল থেকে শুরু হওয়া এই হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন।
Volodymyr Zelenskyy জানান, রাশিয়া প্রায় ৮০০ ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। রাজধানী কিয়েভ, ওডেসা ও লভিভসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে রুশ বাহিনীর ড্রোন আঘাতে বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে বলে দাবি করেছে ইউক্রেন।
রুশ হামলার পাল্টা জবাবে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে ড্রোন অভিযান চালিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওরেনবার্গ অঞ্চলের একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানায় হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে মস্কোর দাবি, বুধবার ভোরে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তিনটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে Donald Trump–এর উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি কার্যকর ছিল। ৯ মে থেকে ১১ মে পর্যন্ত এই যুদ্ধবিরতি চলেছিল।
Recover your password.
A password will be e-mailed to you.