Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ভারত এবং রাশিয়া সামরিক প্রয়োজনে একে অপরের ভূমি ব্যবহার করতে পারবে

ভারত এবং রাশিয়া প্রয়োজনে একে অপরের ভূখণ্ড ও সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে। রুশ সংবাদ সংস্থা ‘তাস’-এর প্রতিবেদনে একথা প্রকাশ করেছে। তাস জানায়, ভারত এবং রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির প্রেক্ষিতে একে অপরের ভূমি ব্যবহার করতে পারবে।

প্রতিবেদনে জানানো হয়, গত বছরের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর এটি কার্যকর করতে সামরিক বিধিতে প্রয়োজনীয় সংশোধন আনে রাশিয়া।
চুক্তি অনুযায়ী, যৌথ সামরিক মহড়া, প্রশিক্ষণ, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং অন্যান্য পারস্পরিক সম্মত ক্ষেত্রেও দুই দেশ একে অপরের সামরিক অবকাঠামো ব্যবহার করতে পারবে। পাশাপাশি যুদ্ধজাহাজ, সামরিক বিমান ও সরঞ্জাম উভয় দেশের ভূখণ্ডে যাতায়াতের সুযোগ রাখা হয়েছে।

এই চুক্তিতে, আকাশসীমা ব্যবহারের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে দুই দেশের যুদ্ধজাহাজ একে অপরের বন্দর ও পোতাশ্রয়ে প্রবেশ করতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে। চুক্তির আওতায় ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে যৌথভাবে উৎপাদিত অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৃতীয় দেশে রপ্তানির সুযোগও দেওয়া হয়েছে।

You might also like