Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

মিসাইল আতঙ্ক, বাংলাদেশি জাহাজ পেরোতে পারেনি হরমুজ

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালিতে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’।

গত বৃহস্পতিবার জাহাজটি হরমুজ প্রণালি পেরিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করলেও মিসাইল হামলার আশঙ্কায় আবার পারস্য উপসাগরের নিরাপদ এলাকায় ফিরে যায়।

জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। তাদের নিরাপদে প্রণালি পার করাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএসসি।

বর্তমানে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজা উপকূলের বহির্নোঙর এলাকায় অবস্থান করছে।

সাতকাহন ডেস্ক