বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী Runa Laila শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পেতে যাচ্ছেন। আগামী ১৫তম Delhi International Film Festival-এ তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
জানা গেছে, ভারতের চলচ্চিত্র ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন আয়োজিত এ উৎসব আগামী ৪ থেকে ৮ মে অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সম্মাননা প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে রুনা লায়লা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উৎসবে অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি Ram Kishore Parcha পাঠানো এক চিঠিতে তার প্রশংসা করে বলেন, রুনা লায়লার সুমধুর কণ্ঠ বহু দশক ধরে ভারত ও বাংলাদেশের কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে এবং দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, তার এই সম্মাননা গ্রহণ দুই দেশের সাংস্কৃতিক সৌহার্দ্য আরও শক্তিশালী করবে।