ইরান ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে স্মরণকালের “সবচেয়ে শক্তিশালী” হামলা শুরু করেছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে রণক্ষেত্রে পরিণত করেছে। গত কয়েক ঘণ্টায় শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তেল আবিব, হাইফা ও পশ্চিম জেরুজালেম লক্ষ্যবস্তু ছিল। পাল্টা জবাবে ইসরায়েল লেবাননের বৈরুতে বিমান হামলা শুরু করেছে, দক্ষিণ শহরতলিতে বিস্ফোরণ দেখা গেছে।
সৌদি আরব তেলক্ষেত্র ও প্রিন্স সুলতান বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোঁড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে, আর বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।
সাতকাহন ডেস্ক