পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭টা থেকে রাজ্যের ১৬ জেলায় ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে মাছ নিয়ে ভোট মাতম চলছে। ভোট ধরতে মাছে ভারতে বাঙালি এই স্লোগান নিয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুই পক্ষই মাঠে নেমেছে। এছাড়া মাছকে অসাম্প্রদায়িকতার প্রতিক হিসেবে বিবেচিত। কেননা পশ্চিম বাঙলার হিন্দু, মুসলমান উভয় সম্প্রদায় মাছ খেয়ে থাকে। এই মাছ খাওয়া নিয়ে ধর্মীয় কোন বিধিনিষেধ নেই।
বাংলা ও বাংলাদেশ—দুই জায়গাতেই বাঙালিদের মাছপ্রেম সুপরিচিত। পশ্চিম বঙ্গে মাছ আর রান্না ঘরে আটকে নেই। হেঁশেল থেকে ভোট প্রচারনায় উঠে এসেছে। তাই নেতারা ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে মাছ নিয়ে হাজির হচ্ছেন।
বিশ্লেষকদের মতে, ভোটের রাজনীতিতে মাছ একটি নতুন ও আকর্ষণীয় প্রতীক হলেও, এটি কতটা ভোট প্রভাবিত করবে, তা এখনও অনিশ্চিত।
তবে একটি বিষয় পরিষ্কার—বাংলার রাজনীতিতে এবার মাছ শুধু খাবার নয়, এটি একটি শক্তিশালী সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতীক হয়ে উঠেছে।
সম্পাদক
সাতকাহন